1
00:00:00,452 --> 00:00:03,982
এই ভিডিওতে আমরা নতুন আবেদনের ফি আর অগ্রিম টাকা লিখে Save

2
00:00:04,032 --> 00:00:06,296
করব, তারপর রিসিট প্রিন্ট করব।

3
00:00:06,990 --> 00:00:09,488
প্রার্থীর তথ্য আমরা আগেই লিখে রেখেছি।

4
00:00:11,011 --> 00:00:14,212
Fee and advance অংশে প্যাকেজ ফি নিজে থেকে বসে থাকে।

5
00:00:14,906 --> 00:00:16,741
দরকার হলে বদলাতে পারেন।

6
00:00:18,265 --> 00:00:21,457
প্রার্থী আজ কত টাকা অগ্রিম দিলেন তা Advance received ঘরে

7
00:00:21,507 --> 00:00:22,707
লিখুন।

8
00:00:23,732 --> 00:00:27,562
টাকা কোথায় জমা হলো — ক্যাশ, ব্যাংক নাকি বিকাশ — তা Received

9
00:00:27,612 --> 00:00:31,166
in থেকে বেছে নিন। নিচে বাকি টাকা দেখায়।

10
00:00:32,798 --> 00:00:35,947
সব ঠিক থাকলে Save application বাটনে ক্লিক করুন।

11
00:00:37,625 --> 00:00:41,360
আবেদন সেভ হয়েছে, একটি নতুন রেফারেন্স নম্বর তৈরি হয়েছে।

12
00:00:42,028 --> 00:00:44,539
এখান থেকে তিনটি কাগজ প্রিন্ট করা যায়।

13
00:00:46,012 --> 00:00:49,113
Print document receipt-এ প্রার্থীর কাছ থেকে কোন কোন কাগজ

14
00:00:49,163 --> 00:00:50,932
জমা নেওয়া হলো তার রসিদ।

15
00:00:52,784 --> 00:00:56,640
Invoice-এ প্যাকেজ ফি, পরিশোধ আর বাকি টাকা, আর Money receipt-এ

16
00:00:56,690 --> 00:00:58,355
আজকের অগ্রিমের রসিদ।

17
00:00:59,878 --> 00:01:03,561
নতুন আরেকটি আবেদন নিতে + New application বাটনে ক্লিক করুন।
