এই ভিডিওতে যা শিখবেন
ক্যাশ, ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের ব্যালেন্স, মোট আয় (▲) ও খরচ (▼) আর সাম্প্রতিক লেনদেন দেখা।
শুরুর আগে
- অফিস প্যানেলে লগইন (Owner বা Accounts রোল)
ধাপে ধাপে
- বাম পাশের মেনু থেকে Money-তে ক্লিক করুন।
- ওপরে চারটি বড় বাটন — টাকা গ্রহণ, পেমেন্ট দেওয়া, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে জমা বা ট্রান্সফার, আর সাপ্লায়ারের বিল লেখা।
- নিচে প্রতিটি অ্যাকাউন্টের কার্ড। বড় অঙ্কটি এখন কত টাকা আছে। নিচের ছোট দুটি সংখ্যা — এ মাসে কত এসেছে আর কত গেছে।
- ডান পাশে + New account দিয়ে নতুন ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট যোগ করা যায়।
- নিচে দৈনিক ক্যাশ বই — আজ কোন অ্যাকাউন্টে কত টাকা দিয়ে দিন শুরু, কত এলো, কত গেল আর দিনের শেষে কত থাকল। পাশে সাম্প্রতিক লেনদেনের তালিকা।
- ওপরের ট্যাবগুলোতে আরও আছে — Dues-এ কার কাছে কত পাওনা আর কাকে কত দিতে হবে, Suppliers-এ সাপ্লায়ারের হিসাব, আর Statement-এ যেকোনো অ্যাকাউন্টের হিসাব বিবরণী।
শেষে যা হবে
প্রতিটি অ্যাকাউন্টে এখন কত টাকা আছে এক নজরে বোঝা যায়।
কোথায় পাবেন: sherpurtravels.com/admin/