এই ভিডিওতে যা শিখবেন
সব প্রার্থী, তাদের চাকরি, কাগজের অবস্থা ও স্ট্যাটাস এক টেবিলে দেখা।
শুরুর আগে
- অফিস প্যানেলে লগইন করা থাকতে হবে
ধাপে ধাপে
- বাম পাশের মেনু থেকে Applicants-এ ক্লিক করুন।
- টেবিলে প্রতিটি প্রার্থীর নাম, রেফারেন্স ও পাসপোর্ট নম্বর, কোন দেশের কোন চাকরি, কাগজের অগ্রগতি আর বর্তমান স্ট্যাটাস দেখায়।
- Docs কলামের দাগ দেখে বোঝা যায় ছয়টি দরকারি কাগজের কয়টি জমা হয়েছে।
- ওপরে প্রতিটি ধাপের নাম আর কতজন সেই ধাপে আছেন — New, Documents, BMET, Medical, Visa processing, Ticketed আর Departed।
- ডান দিকের ✎ চিহ্নে এডিট, আর WhatsApp ও SMS দিয়ে প্রার্থীকে খবর জানানো যায়। নামে ক্লিক করলে পুরো প্রোফাইল খোলে। এগুলো পরের ভিডিওগুলোতে দেখাব।
শেষে যা হবে
প্রতিটি ধাপে কতজন আছেন তা ওপরের চিপে দেখায়।
কোথায় পাবেন: sherpurtravels.com/admin/