এই ভিডিওতে যা শিখবেন
প্যাকেজ ফি ও অগ্রিম টাকা লেখা, কোন অ্যাকাউন্টে জমা হলো বেছে Save করা, তারপর Document receipt, Invoice ও Money receipt প্রিন্ট।
শুরুর আগে
- অফিস প্যানেলে লগইন করা থাকতে হবে
ধাপে ধাপে
- Fee and advance অংশে প্যাকেজ ফি নিজে থেকে বসে থাকে। দরকার হলে বদলাতে পারেন।
- প্রার্থী আজ কত টাকা অগ্রিম দিলেন তা Advance received ঘরে লিখুন।
- টাকা কোথায় জমা হলো — ক্যাশ, ব্যাংক নাকি বিকাশ — তা Received in থেকে বেছে নিন। নিচে বাকি টাকা দেখায়।
- সব ঠিক থাকলে Save application বাটনে ক্লিক করুন।
- আবেদন সেভ হয়েছে, একটি নতুন রেফারেন্স নম্বর তৈরি হয়েছে। এখান থেকে তিনটি কাগজ প্রিন্ট করা যায়।
- Print document receipt-এ প্রার্থীর কাছ থেকে কোন কোন কাগজ জমা নেওয়া হলো তার রসিদ।
- Invoice-এ প্যাকেজ ফি, পরিশোধ আর বাকি টাকা, আর Money receipt-এ আজকের অগ্রিমের রসিদ।
- নতুন আরেকটি আবেদন নিতে + New application বাটনে ক্লিক করুন।
শেষে যা হবে
আবেদন নম্বর (SI-…) তৈরি হয়; অগ্রিম টাকা Receipts ও হিসাবে উঠে যায়।
সাধারণ ভুল
- কোন অ্যাকাউন্টে টাকা নিলেন তা ভুল বাছাই করা — ক্যাশ বইয়ে গরমিল হবে।
কোথায় পাবেন: sherpurtravels.com/admin/