এই ভিডিওতে যা শিখবেন
ওয়েবসাইট থেকে নেওয়া অফিস ভিজিটের তালিকা দেখা আর Remind on WhatsApp পাঠানো।
শুরুর আগে
- অফিস প্যানেলে লগইন করা থাকতে হবে
ধাপে ধাপে
- বাম পাশের মেনু থেকে Appointments-এ ক্লিক করুন।
- প্রতিটি কার্ডে দিন, তারিখ আর সময়, কে আসবেন, কেন আসবেন আর মোবাইল নম্বর। কার্ডগুলো তারিখ আর সময় অনুযায়ী সাজানো — আগেরটা আগে।
- Remind on WhatsApp-এ ক্লিক করলে তারিখ আর সময়সহ মনে করিয়ে দেওয়ার মেসেজ তৈরি হয়ে WhatsApp খোলে।
- আগের দিন সবাইকে এভাবে মনে করিয়ে দিলে কম মানুষ সময় ভুলে যান। সময় বদলাতে ✎ আর বাতিল করতে Cancel — পরের ভিডিওতে দেখানো হয়েছে।
শেষে যা হবে
তারিখ ও সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট সাজানো থাকে।
কোথায় পাবেন: sherpurtravels.com/admin/