এই ভিডিওতে যা শিখবেন
একটি অ্যাকাউন্ট ও তারিখের সীমা বেছে জমা, খরচ ও চলতি ব্যালেন্সসহ স্টেটমেন্ট দেখা ও প্রিন্ট।
শুরুর আগে
- অফিস প্যানেলে লগইন (Owner বা Accounts রোল)
ধাপে ধাপে
- Money পেজে Statement ট্যাবে যান। Account থেকে অ্যাকাউন্ট বেছে নিন — এখানে DBBL Bank।
- From আর To-তে সময় বেছে নিন। ওপরে শুরুর ব্যালেন্স, মোট জমা, মোট খরচ আর শেষ ব্যালেন্স।
- নিচে প্রতিটি লেনদেন — তারিখ, বিবরণ, রেফারেন্স, জমা, খরচ আর প্রতি লাইনের পরে ব্যালেন্স। ব্যাংকের স্টেটমেন্টের সাথে লাইন ধরে মিলিয়ে নিন।
- Print statement-এ ক্লিক করলে প্রিন্ট করার মতো করে খোলে।
- প্রিন্ট বা PDF করে মাসের শেষে ফাইলে রেখে দিন।
শেষে যা হবে
ব্যাংক স্টেটমেন্টের সাথে মিলিয়ে দেখা যায়।
কোথায় পাবেন: sherpurtravels.com/admin/