এই ভিডিওতে যা শিখবেন
ওয়েবসাইটের লেখা, ছবি, মেনু ও সেকশন অফিস প্যানেল থেকে কীভাবে বদলাতে হয় — ৯টি ট্যাব চেনা।
শুরুর আগে
- অফিস প্যানেলে লগইন করা থাকতে হবে
ধাপে ধাপে
- বাম পাশের মেনু থেকে Website CMS-এ ক্লিক করুন। ওপরে নয়টি ট্যাব — পেজ ও সেকশন, লেখা ও শিরোনাম, ঘোষণা বার, সম্পন্ন ডিমান্ড, টিম ও অফিস, প্রশ্নোত্তর, কাউন্টার, SEO আর মিডিয়া লাইব্রেরি।
- ট্যাবের নিচে লেখা আছে — পরিবর্তন সাথে সাথে সেভ হয়, আর ওয়েবসাইট রিফ্রেশ করলে দেখায়।
- ডান দিকের View website বাটনে ক্লিক করলে নতুন ট্যাবে ওয়েবসাইট খোলে, যাতে পরিবর্তন মিলিয়ে দেখা যায়।
- Website CMS শুধু Owner আর যাঁদের এই পেজের অনুমতি দেওয়া আছে তাঁরা দেখতে পান। কী বদলাচ্ছেন তা ভালো করে মিলিয়ে নিন, কারণ সবাই ওয়েবসাইটে সেটাই দেখবে।
শেষে যা হবে
পরিবর্তন সাথে সাথে সেভ হয়, ওয়েবসাইট রিফ্রেশ করলে দেখায়।
কোথায় পাবেন: sherpurtravels.com/admin/