এই ভিডিওতে যা শিখবেন
Pages & sections থেকে কোনো পেজ মেনু থেকে লুকানো বা হোম পেজের কোনো সেকশন বন্ধ করা।
শুরুর আগে
- অফিস প্যানেলে লগইন করা থাকতে হবে
ধাপে ধাপে
- Website CMS-এর প্রথম ট্যাব Pages & sections। বাম পাশে মেনুর পেজগুলো, ডান পাশে হোম পেজের সেকশনগুলো। নীল সুইচ মানে চালু।
- যেমন কিছুদিন এয়ার টিকেটের পেজ বন্ধ রাখতে চাই। Air tickets-এর সুইচে ক্লিক করুন — Hidden লেখা দেখাবে।
- ওয়েবসাইট খুলে দেখুন — মেনুতে আর এয়ার টিকেট নেই।
- আবার চালু করতে অফিস প্যানেলে ফিরে একই সুইচে ক্লিক করুন। হোম পেজের সেকশনগুলোও একইভাবে চালু-বন্ধ করা যায়।
- সাবধান: যোগাযোগ বা ট্র্যাকিংয়ের মতো দরকারি পেজ ভুল করে লুকাবেন না।
শেষে যা হবে
লুকানো পেজ/সেকশন ওয়েবসাইটে আর দেখায় না।
সাধারণ ভুল
- ভুল করে জরুরি পেজ (যেমন যোগাযোগ) লুকিয়ে ফেলা।
কোথায় পাবেন: sherpurtravels.com/admin/