এই ভিডিওতে যা শিখবেন
এনকোয়ারি খুলে Reply on WhatsApp বা Call করা এবং উত্তর দেওয়া হলে চিহ্নিত করা।
শুরুর আগে
- অফিস প্যানেলে লগইন করা থাকতে হবে
ধাপে ধাপে
- Enquiries পেজে জিজ্ঞাসায় ক্লিক করুন। এখানে Nusrat Jahan কুয়ালালামপুরে হোটেলের খোঁজ নিয়েছেন।
- Reply on WhatsApp-এ ক্লিক করুন। গ্রাহকের নাম আর তিনি কী জানতে চেয়েছেন তা দিয়ে মেসেজ শুরু হয়ে WhatsApp খোলে। বাকিটা লিখে Send চাপুন।
- ফোনে কথা বলতে চাইলে Call বাটন।
- উত্তর দেওয়া হয়ে গেলে Mark as replied-এ ক্লিক করুন। ফোঁটা ধূসর হয়ে যায়, আর মেনুর সংখ্যা এক কমে।
- ভুল করে চিহ্নিত করলে একই জায়গায় Mark as new-এ ক্লিক করুন। উত্তর দিয়েও চিহ্নিত না করলে অন্য কেউ আবার একই মানুষকে ফোন করতে পারেন।
শেষে যা হবে
এনকোয়ারির অবস্থা "replied" হয়, নতুনের সংখ্যা কমে।
সাধারণ ভুল
- উত্তর দিয়েও চিহ্নিত না করা — পরে আবার ফোন চলে যায়।
কোথায় পাবেন: sherpurtravels.com/admin/